Sale!

ম্যানকোসিল ৭২ ডব্লিউপি – Mancocil 72%( মেটালেক্সিল ও ম্যানকোজেব)

Instock

ম্যানকোসিল ৭২ ডব্লিউপি এটি প্রবহমান এবং স্পর্শক দ্বৈত ক্রিয়াসম্পন্ন। ম্যানকোসিল ৭২ ডব্লিউপি এর মধ্য থাকা মেটালেক্সিল গাছের ভিতরে দ্রুত শোষিত হয়ে ছত্রাকের RNA সিন্থেসিস বন্ধ করে গাছের ভিতর ও বাহির থেকে সুরক্ষা দেয়, আর ম্যানকোজেব গাছের বাইরে প্রতিরক্ষামূলক প্রলেপ তৈরি করে স্পোরের অঙ্কুরণ রোধ করে। ম্যানকোসিল ৭২ ডব্লিউপি বিভিন্ন রোগ যেমনঃ লেট ব্লাইট, আর্লি ব্লাইট, ডাউনি মিল্ডিউ, ড্যাম্পিং অফ ইত্যাদি নিয়ন্ত্রণে কার্যকর। প্রধান ফসল আলু, টমেটো, সবজি ইত্যাদি। এটি প্রতিরোধক এবং প্রতিষেধক উভয় হিসেবে কাজ করে।

More Details

  • প্রোডাক্ট এর নাম: ম্যানকোসিল ৭২ ডব্লিউপি (Mancosil 72 WP)
  • মূল উপাদান: ম্যানকোজেব ৬৪% + মেটালেক্সিল ৮ %
  • প্যাকেট সাইজ: ১০০ গ্রাম
  • রেজিস্ট্রেশন: Ap-1363
  • বাজারজাতকারী কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

Original price was: 156.00৳ .Current price is: 150.00৳ .

- +

ডেলিভারি চার্জ

ঢাকার ভেতরে ৮০ টাকা

ঢাকার বাহিরে ১২০ টাকা

ম্যানকোসিল ৭২ ডব্লিউপি – মেটালেক্সিল ও ম্যানকোজেবের শক্তিশালী সমন্বয় 
  • ম্যানকোসিল ৭২ ডব্লিউপি কটি অত্যন্ত কার্যকরী ও বিশ্বস্ত অন্তর্বাহী (Systemic) ও স্পর্শক (Contact) দ্বৈত ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক। এটি বিশেষ করে Oomycetes জাতীয় রোগজীবাণু (যেমন Phytophthora ও Pythium) দ্বারা সৃষ্ট রোগ দমনে অত্যন্ত কার্যকর। এর মূল উপাদান হলো মেটালেক্সিল (Metalaxyl) ৮% + ম্যানকোজেব (Mancozeb) ৬৪%। মেটালেক্সিল গাছের ভেতরে প্রবেশ করে রোগজীবাণুর বৃদ্ধি ও বিস্তার দমন করে, আর ম্যানকোজেব গাছের পাতার উপর একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে স্পোরের অঙ্কুরোদগম রোধ করে।
কার্যপদ্ধতি (Mode Of Action):
  • মেটালেক্সিল (Metalaxyl): এটি একটি অন্তর্বাহী (Systemic) ছত্রাকনাশক, যা গাছের টিস্যুর মধ্যে দ্রুত প্রবেশ করে এবং ছত্রাকের RNA সংশ্লেষণ (RNA synthesis) ব্যাহত করে। ফলে ছত্রাকের মাইসেলিয়ামের বৃদ্ধি ও স্পোর উৎপাদন বাধাগ্রস্ত হয় এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে আসে। 
  • ম্যানকোজেব (Mancozeb): এটি একটি স্পর্শক (Contact) ও প্রতিরোধমূলক (Protectant) ছত্রাকনাশক। এটি পাতার উপর একটি সুরক্ষামূলক আবরণ তৈরি করে, যা ছত্রাকের স্পোরের অঙ্কুরোদগম রোধ করে এবং নতুন সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।
  • এই দ্বৈত কার্যকারিতার কারণে ম্যানকোসিল ৭২ ডব্লিউপি লেট ব্লাইট (নাবি ধ্বসা), ডাউনি মিলডিউসহ বিভিন্ন Oomycetes-জনিত রোগ দমনে অত্যন্ত কার্যকর। প্রতিরোধমূলকভাবে স্প্রে করলে এর কার্যকারিতা সর্বোচ্চ পাওয়া যায়।
  • এজন্য এটি লেট ব্লাইট (নবী ধ্বসা), ডাউনি মিল্ডিউ ইত্যাদি রোগে খুব কার্যকর, কারণ এসব রোগে স্পোর দিয়ে দ্রুত ছড়ায়। প্রতিরোধক হিসেবে স্প্রে করলে স্পোর ধ্বংস/নিয়ন্ত্রণের সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায়।
উপকারিতা:
  • প্রবহমান গুণ: মেটালেক্সিল গাছের শিকড়/পাতা থেকে দ্রুত শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে পড়ে। নতুন গজানো পাতা/ডগায়ও রোগ প্রতিরোধ করে।
  • স্পর্শক গুণ: ম্যানকোজেব গাছের বাইরের অংশে প্রলেপ তৈরি করে ছত্রাকের স্পোর অঙ্কুরণ বন্ধ করে।
  • দ্বৈত ক্রিয়া: প্রতিরোধক (Protective) + প্রতিষেধক (Curative) – রোগ শুরু হওয়ার আগে প্রতিরোধ করে এবং শুরু হলে নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা (resistance) কমানোর জন্য দারুণ।
  • প্রধান রোগ নিয়ন্ত্রণ (Target Diseases):
  • লেট ব্লাইট (Late Blight) – আলু, টমেটো
  • আর্লি ব্লাইট (Early Blight) – টমেটো, আলু
  • ডাউনি মিল্ডিউ (Downy Mildew) – সবজি, আঙ্গুর ইত্যাদি
  • ড্যাম্পিং অফ (Damping Off) – চারা রোগ
ফসল (Crops):।
  • আলু,টমেটো,
  • সবজি (শসা, লাউ, করলা ইত্যাদি)
  • অন্যান্য: আঙ্গুর, সাইট্রাস, পেয়াজ ইত্যাদি।
ব্যবহারের উপায়:
  • আলু (লেট ব্লাইট): প্রতি লিটার পানির জন্য ৫ গ্রাম
  • টমেটো (আর্লি/লেট ব্লাইট): ৫ গ্রাম/লিটার পানি
  • প্রথম স্প্রে: রোগের লক্ষণ দেখা মাত্র বা প্রতিরোধক হিসেবে।
প্রোডাক্ট এর বিস্তারিত:
  • প্রডাক্টের নাম: ম্যানকোসিল ৭২ ডব্লিউপি (Mancosil 72 WP)
  • প্যাকেট সাইজ: ১০০ গ্রাম
  • মূল উপাদান: ম্যানকোজেব ৬৪% + মেটালেক্সিল ৮ %
  • রেজিস্ট্রেশন: Ap-1363
  • আমদানিকারি কোম্পানি: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলস
প্রয়োগ মাত্রা

১ লিটার পানির জন্য ৩ – ৫ গ্রাম

নিরাপদ পেমেন্ট

বিভিন্ন পেমেন্ট পদ্ধতি থেকে বেছে নিন।

হোম ডেলিভারি

২-৪ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।

১০০% কোয়ালিটিফুল প্রোডাক্ট।

যেকোনো প্রডাক্ট নিতে পারেন নিশ্চিন্তে।