জাহামা ৬২ এস এল আগাছানাশক (গ্লাইফোসেট ৬২%)
In stock
জাহামা ৬২ এসএল সকল জমিতে, বাড়ির আঙিনা, পরিত্যক্ত স্থান, বড়ো ফল বাগানের সকল প্রাকার উদ্ভিদ ও আগাছা দমনে ব্যবহার হয়, এটি একটি অনির্বাচিত আগাছানাশক তাই সকল প্রকার আগাছা নির্মূল করে । জাহামা ৬২ এসএল উদ্ভিদের জন্য অন্তর্বাহী কার্যকারিতা হওয়াই এটি উদ্ভিদের পাতা, কাণ্ড, শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে আগাছাকে নির্মূল করে । জাহামা ৬২ এসএল ব্যবহারে আগাছার বীজ, শেকড়, ও দেহ পুরোপুরি ভাবে নির্মূল হয় এতে ঐ জমিতে বহুদিন ধরে আগাছামুক্ত থাকে। তবে জাহামা ৬২ এসএল ফসল ভরা জমি প্রয়োগ করবেন না, এবং ব্যবহারের পূর্বে ব্যবহারবিধি ও প্রয়োগ মাত্রা অনুসরণ করবেন।
Product Details
- প্রোডাক্ট নাম: জাহামা ৬২ এস এল (Jahama)
- প্যাকেট সাইজ: ১ লিটার
- মূল উপাদান: গ্লাইফোসেট ৬২%
- বালাইনাশক রেজিস্ট্রেশন: AP-3161
- বাজারজাতকারী কোম্পানি: ইনতেফা (Intefa)
1,025.00৳ Original price was: 1,025.00৳ .950.00৳ Current price is: 950.00৳ .
ডেলিভারি চার্জ
ঢাকার ভেতরে ৮০ টাকা
ঢাকার বাহিরে ১২০ টাকা
জাহামা ৬২ এস এল আগাছানাশক
- জাহামা ৬২ এসএল একটি গ্লাইফোসেট (glyphosate) সমৃদ্ধ অন্তর্বাহী সর্বোপরি আগাছানাশক, মানে জমিতে অবস্থিত সকল প্রকার উদ্ভিদ ও আগাছা দমন করে। জাহামা ৬২ এসএল উদ্ভিদের উপর প্রয়োগ করলে এটি উদ্ভিদের পাতা, কাণ্ড ও শিকড়ের মাধ্যমে শোষিত হয়ে উদ্ভিদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে উদ্ভিদের এঞ্জাইমকে ধ্বংস করে। জাহামা ৬২ এস এল এর ভিতরে আছে প্রতি ১ কেজিতে ৬২০ গ্রাম গ্লাইফোসেট (glyphosate) যা আগাছানাশক বা ঘাস পুরোপুরি ধ্বংস করে। এটি খালি মাঠ অথবা পরিত্যক্ত জমিতে আগাছা, ঘাস পরিষ্কারের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে।
- জমিতে প্রচুর পরিমানণে আগাছা জন্মালে বা খালি মাঠ পরিত্যক্ত, বড়ো উদ্ভিদের ফল বাগানের ভিতর প্রচুরা উদ্ভিদ বা আগাছা জন্মালে এই সমস্ত উদ্ভিদ ও আগাছাকে দমনের জন্য জাহামা ৬২ এসএল প্রয়োগ করতে হয়। মনে রাখবেন জাহামা ৬২ এসএল ফসল ভরা জমিতে ব্যবহারের জন্য নয়। জমি থেকে ফসল সংগ্রহের পর জমিটাকে আগাছা মুক্ত করণের জন্য জাহামা ৬২ এসএল ব্যবহার হয় সর্বোত্তম সমাধান। এটি ব্যবহারে জমির সমস্তপ্রাকার আগাছার শিকড় ও গোড়া থেকে নির্মূল হয় এতে জমি দীর্ঘস্থায়ী ভাবে নতুন করে আগাছা জন্মাতে পারে না
- সকল আগাছা নিয়ন্ত্রণ: জাহামা ৬২ এস এল বা গ্লাইফোসেট বিভিন্ন ধরনের একবীজপত্রী ও দ্বিবীজপত্রী আগাছা, এমনকি কঠিন ও বহুবর্ষজীবী আগাছা দমনে অত্যন্ত কার্যকরী।
- ব্যাপক ব্যবহার: এটি ফল বাগান, পরিত্যক্ত জমি, গ্লাইফোসেট-সহিষ্ণু ফসলের জমিতে ব্যবহার করা যায়।লাঙল বাদে চাষ: সকল প্রকার আগাছা দমন হয় এইজ জন্য ফসল রোপণের পূর্বে আগাছা দমনের জন্য বাড়তি চাষ দেওয়া বা লাঙল দেওয়ায় প্রয়োজন হয় না।
- আগাছার বীজ নির্মূল: এর ব্যবহারে ভাদাইল ঘাসের আগাছার গোড়ার বীজকে নষ্ট করে।
- সময় ও খরচ সাশ্রয়: আগাছা দমনে শ্রমিক ও অন্যান্য পদ্ধতির তুলনায় এটি অনেক ক্ষেত্রে সাশ্রয়ী ও সময় বাঁচায়।
- পরিত্যক্ত জমিতে ব্যবহার: রাস্তা, রেলপথ, শিল্প এলাকা এবং অন্যান্য অকৃষি জমিতে আগাছা নিয়ন্ত্রণে এটি কার্যকর।
- ফসল উৎপাদন বৃদ্ধি: কার্যকর আগাছা নিয়ন্ত্রণের মাধ্যমে ফসলের বৃদ্ধি ভালো ও ফলন বাড়ে।
- তবে, জাহামা ৬২ এস এল বা গ্লাইফোসেট সঠিক মাত্রা অনুযায়ী ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে
- ফসল: খোলা মাঠ,পরিত্যক্ত জমি, বড়ো উদ্ভিদের ফলের বাগানের আগাছা সহ কচুড়ি পানা নির্মূলে ব্যবহার করা হয়।
- জাহামা ৬২ এসএল যে জমিতে প্রয়োগ করবেন তখন অবশ্যই লক্ষ রাখবেন জমির মাটি নরম বা একটা সেচ দেওয়ার থাকে তার পর জাহামা ৬২ এসএল ব্যবহার করবেন এমনটা করলে বেশি রেজাল্ট পাবেন। পরিবেশে খরা বা অতিরিক্ত তাপ হলে তখন জাহামা ৬২ এসএল জমিতে প্রয়োগ করবেন না।
- শ্যামা ,ক্ষুদে শ্যামা, বিরকিনি , দূর্বা (Poaceae etc), শুষনি (waterclover), চেচড়া,ভাদাইল ঘাস (Java grass), কচুরিপানা (Water hyacinths), বেতো শাক, হলদে মুথা সহ বিভিন্ন আগাছা।
- জমিতে যখন সম্পূর্ণ ভাবে আগাছা জন্ম নিয়ে যায় তখন এটি ব্যবহার করতে হবে।প্রয়োগ পদ্ধতি: জাহামা ৬২ এসএল পানির মধ্য মিশিয়ে আগাছার উপর স্প্রে করে ব্যবহার করতে হয়।
- পরিবেশে খরা বা অতিরিক্ত তাপ হলে তখন জাহামা ৬২ এসএল জমিতে প্রয়োগ করবেন না। তবে তখন প্রয়োগ করতে হলে জমিতে সেচ দেওয়ার পর প্রয়োগ করবেন বা লক্ষ রাখবেন জমির মাটি নরম বা পানির উপস্থিতি থাকে ।
নিরাপদ পেমেন্ট
বিভিন্ন পেমেন্ট পদ্ধতি থেকে বেছে নিন।
হোম ডেলিভারি
২-৪ দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
১০০% কোয়ালিটিফুল প্রোডাক্ট।
যেকোনো প্রডাক্ট নিতে পারেন নিশ্চিন্তে।
Related products
ব্রাশ ২০০ এসএল আগাছানাশক (গ্লুফোসিনেট অ্যামোনিয়াম) BRUSH
700.00৳Original price was: 700.00৳ .620.00৳ Current price is: 620.00৳ . অর্ডার করুনপানিডা ৩৩ ইসি আগাছানাশক (পেন্ডিমিথালিন)
125.00৳Original price was: 125.00৳ .120.00৳ Current price is: 120.00৳ . অর্ডার করুনটাইজালোসুপার 50 ইসি
120.00৳Original price was: 120.00৳ .110.00৳ Current price is: 110.00৳ . অর্ডার করুন




